জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ১ - The News Lion

জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ১




দি নিউজ লায়ন ;  রাস্তা পার হবার সময় প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নিত্যানন্দ সাঁতরা (৫৫)। বাড়ি উলুবেড়িয়ার বহিরায়। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বিরশিবপুর মালঞ্চবেড়িয়ায়। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের পাঠিয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত ৯টা নাগাদ পেশায় একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী নিত্যানন্দ সাঁতরা নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে মালঞ্চবেড়িয়ার কাছে রাস্তা পার হচ্ছিলেন।


সেই সময় কলকাতা অভিমুখে যাওয়া একটি প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা মারে তিনি রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.